তালায় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
শামীম খান, সাতক্ষীরা প্রতিনিধি-সাতক্ষীরার তালা উপজেলায় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে তালার বিদে পুরাতন হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু।
খেলার উদ্বোধক ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির নুরুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শাহ আলম, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ওয়ার্ড সভাপতি অ্যাডভোকেট মশিয়ার রহমান, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আকবর হোসেন এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলায় নির্ধারিত সময় শেষে ট্রাইব্রেকারে তালা সদর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে সরুলিয়া ইউনিয়ন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































